News Bangla 24 BD | নাসিরনগরে ফের দুর্বৃত্তের আগুন - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে পাঁচটি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই পাঁচ বাড়ির রান্না ঘর এবং গোয়াল ঘরে আগুন দিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাতেই স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানো হয়।

স্থানীয় লোকজন, প্রশাসন ও পুলিশ বলছে, উপজেলা সদরের নমশুদ্রপাড়ার পশ্চিম দিকের ফুলকিশোর সরকারের গোয়ালঘর, পাশের খোকন বিশ্বাসের রান্নাঘর, বণিকপাড়ার অমর দেবের রান্নাঘর ও বসদতঘরের কিছু অংশ, শিলপাড়ার কেশব চক্রবর্তীর রান্নাঘর ও বসতঘর, পশ্চিমপাড়ার জগন্নাথ মন্দিরের পাশের সাগর দাসের পুরাতন বাড়ির রান্নাঘর ও একটি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে।

দুর্বৃত্তের আগুনে বেশ কয়েকটি বাড়ি পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ ইকবাল হোসেন।

তিনি জানান, গভীর রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে সংকরপাড়ার ২টি, বণিকপাড়ার ১, ঠাকুরপাড়ার ১টি ও পশ্চিমপাড়ার ১টি ঘর পুড়ে গেছে। আতংক ছড়ানোর জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে নাসিরনগরে হিন্দুদের ওপর হামলার ঘটনায় পুলিশ সদর দফতর থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে গঠিত এ তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশনা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ