ঝিনাইদহে অটো রাইস মিলে ডাকাতি বিপুল পরিমাণ চাল লুট !
জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় আর কে এন্টারপ্রাইজ অটো রাইস মিলে শুক্রবার মধ্যরাতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মিল থেকে আনুমানিক ১৪ লাখ টাকা মুল্যের প্রায় ৭০০ বস্তা চাল লুট করে নিয়ে গেছে। রাইস মিলের মালিক মনিরুজ্জামান মনা জানান, সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় তার একটি অটো রাইস মিল রয়েছে।
শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে মিলে একদল স্বশস্ত্র ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা মিলের ৩ জন নৈশ প্রহরিকে বেধে রেখে ২ টি ট্রাকে করে ৬৯১ বস্তা চাল লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ ৮২ হাজার টাকা।
ডাকাতরা যাওয়ার সময় মিলটিতে বসানো সিসি ক্যামেরার হার্ড ডিস্ক ও মনিটর নিয়ে যায়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাজার আলী শেখ ঘটনার সত্যতা শিকার করে বলেন, মিলটির ৩ জন নৈশ প্রহরিকে জিজ্ঞাসাবাদের জন্য থানা আনা হয়েছে। কারা এ ঘটনার সাথে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য, ঝিনাইদহের বিভিন্ন এলাকায় সম্প্রতি একাধিক চাল লুটের ঘটনা ঘটলেও পুলিশ এ সব লুন্ঠিত চাল উদ্ধার করতে পারেনি। এর আগে ঝিনাইদহ সদর উপজেলার নারায়নপুর ত্রীমোহনী এলাকার সততা খাদ্য ভান্ডারে দুর্বৃত্তরা হানা দিয়ে ১২ লাখ টাকা মুল্যের ৭৬৩ বস্তা মিনিকেট চাল লুট করে। লুণ্ঠিত ওই সব চাল আজো উদ্ধার হয়নি।
গত বছর একই কায়দায় ঝিনাইদহের শৈলকুপা শহরের হাজির মোড় থেকে দুর্বৃত্তরা বাসুদেব রায়ের চালের আড়ৎ থেকে ৩৬১ বস্তা, ভাটই বাজার ও ঝিনাইদহ শহরের সিটি মোড় থেকে ছয়শ বস্তা চাল লুট করলেও পুলিশ এখনো লুন্ঠিত চাল উদ্ধার করতে পারেনি বলে মিল মালিকরা অভিযোগ করেছেন।

গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 