News Bangla 24 BD | রংপুরে অস্ত্র-বোমাসহ জেএমবির ৪ সদস্য আটক - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

রংপুরে অস্ত্র-বোমাসহ জেএমবির ৪ সদস্য আটক


রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের শাহাবাজপুর এলাকায় একটি আস্তানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চার সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৫ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে শাহাবাজপুর গ্রামে এ অভিযান চালায় পুলিশ।

আটককৃত জঙ্গিরা হলেন, পীরগাছা উপজেলার দুর্গাচরণ গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৬), একই উপজেলার পশুয়া টাঙ্গাইল পাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে এরশাদ আলম (২৮) ও মনতাজুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৩) এবং পশুয়া খাঁপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আল-আমিন (২০)।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে শাহাবাজপুর গ্রামে চাপলার দোলা নামের একটি পরিত্যাক্ত ইটভাটার কাছে গোপন আস্তানায় বসে বৈঠক করছিল জেএমবির কয়েকজন জঙ্গি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে কয়েকটি বোমা বিষ্ফোরণ ঘটায় জঙ্গিরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাসুদ করিমসহ চার পুলিশ সদস্য আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে জেএমবির চার সদস্যকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় একটি দেশীয় পিস্তল, দুইটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও তিনটি বোমাসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র।

এ বিভাগের অন্যান্য সংবাদ