News Bangla 24 BD | সংকেত নামিয়ে ৩, নিম্নচাপ উপকূল অতিক্রম করছে - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

সংকেত নামিয়ে ৩, নিম্নচাপ উপকূল অতিক্রম করছে


বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করেছে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি। রোববার সকাল সাড়ে ৮টায় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যানুযায়ী, গভীর নিম্নচাপটি সকাল ৬টার দিকে সীতাকুণ্ড দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করে।

তবে এটি আরো উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী তিন থেকে চার ঘণ্টার মধ্যে পুরোপুরি উপকূল অতিক্রম করবে।

নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণসহ দমকা ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এ ছাড়া সাগর বেশ উত্তাল রয়েছে। কোথাও কোথাও জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বেশি উচ্চতায় উপকূলে আছড়ে পড়ছে।

গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত থেকে ‍নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে নিম্নচাপের প্রভাবে ঢাকায় শনিবার প্রায় সারা দিন এবং রাতেও বৃষ্টি হয়েছে। রোববার সকাল থেকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে।

তবে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে

এ বিভাগের অন্যান্য সংবাদ