News Bangla 24 BD | জগন্নাথপুরে মায়ের সঙ্গে অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

জগন্নাথপুরে মায়ের সঙ্গে অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা


জগন্নাথপুর পৌর এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে সজিব দাস (১২) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দিরাই উপজেলার শালিয়ারগাও গ্রামের প্রমোদ দাস দীর্ঘদিন ধরে পৌর এলাকার জগন্নাথপুর গ্রামে স্ত্রী সন্তান নিয়ে বাড়ি ভাড়া করে বসবাস করে আসছিলেন। তাদের পুত্র সজিব দাস। সে জগন্নাথপুর মডেল আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। সজিব প্রায়ই স্কুল কামাই করত এবং পড়াশুনায় অমনোযোগী ছিল। পড়াশুনা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে ঘটনার দিন পরিবারের লোকজনের অগোচরে বসতঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তার মরদেহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। কোন ধরনের অভিযোগ না থাকায় পুলিশ পরিবারের লোকজনের নিকট তার লাশ হস্তান্তর করেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মায়ের সঙ্গে অভিমান করে ছেলেটি আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ