কমলগঞ্জে বন্যা : ধলাই নদীর তিনটি স্থানে ভাঙ্গন
বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ (মৌলভীবাজার) :
পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে মুন্সীবাজার, রহিমপুর ইউনিয়ন ও কমলগঞ্জ পৌর এলাকায় ধলাই প্রতিরক্ষা বাঁধের ৩টি স্থান ভাঙ্গন দেখা দিয়েছে। এতে বন্যাকবলিত হয়ে পড়েছে ৭ টি গ্রাম। তলিয়ে গেছে কৃষকের প্রায় ৫শত হেক্টর আধাপাকা আমন ধান। কমলগঞ্জ পৌরসভা এলাকার একটি বসত ঘর নদী গর্ভে বিলিন হলেও ১৪টি বসত ঘর ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এছাড়া আরো ৪টি স্থান ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপুর্ণবাঁধ ও বন্যা কবলিত গ্রামগুলো পরিদর্শন করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহদুুদল হক, পৌর মেয়র জুয়েল আহমেদ, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীসহ প্রশাসনের লোকজন।
বঙ্গপোসাগরে নি¤œচাপ সৃষ্টির ফলে গত শনিবার ও রোববারের টানা বৃষ্টিতে কমলগঞ্জের ধলাই নদের পানি বৃদ্ধি পেয়ে সোমবার (৭ নভেম্বর) বেলা ১১টায় মুন্সীবাজার ইউনিয়নের সুরানন্দপুর, রহিমপুর ইউনিয়নের কুশালপুর ও কমলগঞ্জ পৌরসভার করিমপুর গ্রাম এলাকায় ধলাই প্রতিরক্ষা বাঁধে ৩টি ভাঙ্গন দিয়েছে। প্রায় পাঁচ শত ফুট চওড়া করে ভাঙ্গন দিয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি দ্রুত গতিতে ফসলি জমিতে প্রবেশ করছে। ঢলের পানিতে কমলগঞ্জ সদর ইউনিয়ন, মুন্সীবাজার, শমশেরনগর, রহিমপুর ও পতনঊষার ইউনিয়নের ব্যাপক এলাকার শষি আসা আমন ফসল তলিয়ে গেছে। ঢলের পানিতে মুন্সীবাজার ইউনিয়নের ঠাকুরের বাজার এলাকায় কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের বেশ কিছু এলাকা নিমজ্জিত হয়ে পড়ে। অন্যদিকে ধলাই নদে পানি বৃদ্ধি পেয়ে বাঁধের ভাঙ্গনে কমলগঞ্জ পৌরসভার আলেপুর গ্রামের মনাই মিয়ার বসত ঘর নদী গর্ভে বিলিন হয়। একই গ্রামে আরও ১৪টি বসত ঘর ঝুঁকিরপূর্ণ অবস্থায় আছে। কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ বলেন, এ গ্রাম এলাকায় আগে ১৫ ফুট চওড়া বাঁধ ছিল। পানির বেড়ে ¯্রােতের আঘাতে এ গ্রামের প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে এখন অবশিষ্ট ৫০ ফুটে এসে দাঁড়িয়েছে। একটি ঘর নদী গর্ভে বিলিন হলেও আরও ১৪টি বসত ঘর বিলিনের অপেক্ষায় আছে। এসব বসত ঘরের লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামছুদ্দীন সোমবার সকালে মুন্সীবাজার ও রহিমপুর ইউনিয়নে ধলাই প্রতিরক্ষা বাঁধের ৩টি স্থানে ভাঙ্গন ও ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে আমন ফসল তলিয়ে যাবার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে দেখা গেছে ৫শ হেক্টর জমির আমন ফসল তলিয়ে গেছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 