কুমিল্লার তিতাসে গুলিতে ইউপি চেয়ারম্যানসহ নিহত ২
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার এক সহযোগী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুর বাসস্ট্যান্ড এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চেয়ারম্যান মনির হোসেন সরদার (৪৫) ও তার সহযোগী মহিউদ্দিন (৩০)। মঙ্গলবার সকালে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
জানা গেছে, সকালে গৌরীপুর বাসস্ট্যান্ডে ইউপি চেয়ারম্যান মনিরসহ সাত-আট জনের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় মনির ও মহিউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, নিহত দুজনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে ৭টার দিকে গুলির ঘটনা ঘটে।

গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 