News Bangla 24 BD | টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বেলা ১২টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টামণ্ডলীর নেতৃবৃন্দ এবং তার ছোট বোন শেখ রেহানা।

আওয়ামী লীগের সভাপতি পুনঃনির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈত্রিক বাড়িতে এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফর।

এর আগে বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার পৌঁছান।

টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স হেলিপ্যাডে নেমে প্রধানমন্ত্রী সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যান এবং পুস্পস্তবক দিয়ে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানান।

পরে তিনি ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের অন্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

দুপুর ২টায় টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের উপদেষ্টামণ্ডলী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক যৌথ সভায় সভাপতিত্ব করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ