News Bangla 24 BD | ঝিনাইদহে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

ঝিনাইদহে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত হয়েছে ‘মান নিশ্চিতে রেডিওগ্রাফাররাই প্রধান ভূমিকা পালন করে’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয়। ঝিনাইদহ জেলা শাখা মেডিকেল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশন এ কর্মসুচির আয়োজন করে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতাল চত্তর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জনের কার্যালয় হয়ে হাসপাতাল মিলনায়তনে এসে শেষ হয়।

এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, সিনিয়র গাইনি বিশেষজ্ঞ ডাঃ ইমদাদুল হক, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ স্বপন কুমার কুন্ডু, মেডিকেল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশন এর জেলা সভাপতি কার্তিক গোপাল বিশ্বাস, রেডিও গ্রাফার মোহাম্মদ হানিফ সহ মেডিকেল টেকনোলজিস্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, রেডিও গ্রাফি স্কানিংয়ের মাধ্যমে মানবদেহের রোগ নির্ণয় করে থাকে। আর এর মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসকরা মানুসের চিকিৎসা সেবা প্রদান করেন। তাই রেডিও গ্রাফির কাজে যারা নিরয়োজিত তাদেরকে আরো বেশী দক্ষতরা সাথে কাজ করার জন্য আহবান জানান বক্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ