সবার ঐকান্তিক প্রচেষ্টায় বাঁচতে পারে সালমান
জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২৬তম ব্যাচের মেধাবী ছাত্র সালমান শাহাদাত মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সালমান নওগাঁ জেলার ধামুইরহাট থানার রসুলবিল গ্রামে জন্মগ্রহণ করে। ছোটবলা থেকেই শান্তশিষ্ট এই মেধাবী মুখ এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে ভর্তি হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে।সেখানে প্রথম বর্ষের পরীক্ষায় সিজিপিএ ৩.৫০ অর্জন করে।
শিক্ষাজীবনের প্রতিটি স্থানে মেধার স্বাক্ষর রাখা সালমানকে দেখে অনেকেই পূর্বাভাস করত সে হয়তো একদিন বড় অর্থনীতিবিদ হয়ে দেশ ও জাতির সেবা করবে। আজকে সালমানের থাকার কথা ছিলো বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গনে, থাকার কথা ছিলো বন্ধুদের আড্ডায়, থাকার কথা ছিলো ক্লাসে। কিন্তু বাধ
সেধেছে মরণব্যাধি ক্যান্সার।নিয়তি তাকে নিয়ে যায় হাসপাতালের বেডে।
দেশে চিকিৎসা করিয়ে কোনভাবেই সুস্থ না হওয়ায় চিকিৎকদের পরামর্শে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়।সেখানে তাকে ৩টি কেম থেরাপি দেওয়া হয়েছে।তবে তাকে আরো ৭টি কেমো থেরাপি দিলে সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছে তার চিকিৎকরা। এতে প্রায় ২৫ লাখ টাকার প্রয়োজন।
কিন্তু তার হতদারিদ্র পরিবারের পক্ষে এতো টাকা জোগান দেওয়া সম্ভব নয়। তার চিকিৎসা খরচ জোগাতে গিয়ে তার পরিবার এখন নিঃস্ব।তাই তারা বাধ্য হয়ে সমাজের হৃদয়বান মানুষদের কাছে হাত পেতেছেন।
সবার ঐকান্তিক প্রচেষ্টায় বাঁচতে পারে সালমান, বাঁচতে পারে এক মেধাবী মুখ। আবারও হাসি ফিরে আসতে পারে সালমানের মুখে, হাসি ফিরে আসতে পারে তার পরিবারের মুখে, হাসি ফিরে আসতে পারে তার বন্ধুবান্ধবসহ, আপনার আমার সকলের মুখে। আসুন আমরা সালমানের পাশে দাড়াই।
সালমানকে বাঁচাতে সাহায্য পাঠান:
ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং:০১৭২৭-৯৭১৭১০০।
বিকাশ:০১৭১৬-৩২৮২১৯ (পার্সোনাল)।
ওইইখ অ/ঈ ২০৫০১৫৫০২০১৫৮৮৮১০।
মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল (পিতা)
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, নযিপুর শাখা।

গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 