News Bangla 24 BD | সিলেটে দুর্বৃক্তদের ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিক খুন - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

সিলেটে দুর্বৃক্তদের ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিক খুন


সিলেট নগরীর সুবিদবাজারে দুর্বৃক্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে রাজিকুল ইসলাম রাজু (২২) নামের এক নির্মাণ শ্রমিক খুন হয়েছে। শুক্রবার বিকেলে সাড়ে ৩টার দিকে রিফাত এন্ড কোম্পানীর সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাজু বিশ্বনাথ উপজেলার গুলচন্দবাজার এলাকার সোনাপুর গ্রামের মৃত তেরাব আলীর পুত্র। বর্তমানে সে নগরীর সুবিদবাজার বনকলাপাড়া ৪২/১৭ নং বাসার বাসিন্দা মামা আরশ আলীর বাসায় বসবাস করে নির্মাণ শ্রমিকের কাজ করে আসছিল। নিহতের ৫ ভাই ও ২ বোনের মধ্যে রাজু সবার ছোট ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ৩ টার দিকে ঘটনাস্থলে কয়েকজন দুর্বৃত্তদের সাথে সাইকেল নিয়ে কথাকাটাকাটি হয় রাজুর। এক পর্যায়ে দুর্বৃত্তরা নির্মাণ শ্রমিক রাজিকুল ইসলাম রাজুকে চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় ও পথচারী লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে রাজুর মৃত্যু হয়।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ওসমানী হাসপাতালে গিয়ে রাজুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, রাজুকে কারা হত্যা করেছে তার ক্লু উদঘাটনের জন্য ঘটনাস্থলে পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ