News Bangla 24 BD | ঝিনাইদহে এবার মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে কোটি টাকার রাজস্ব আদায় ! - News Bangla 24 BD
News Head
 ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা শুক্রবারের বিশেষ আমলে বিপুল সওয়াব ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

ঝিনাইদহে এবার মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে কোটি টাকার রাজস্ব আদায় !


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে পুলিশের সফল অভিযানে এক বছরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থেকে ২৬ কোটি টাকার অধিক রাজস্ব আদায় করা হয়েছে। কঠোর ভাবে এ অভিযান পরিচালিত হওয়ায় রেজিস্ট্রেনবিহীন মোটরসাইকেল চলাচল প্রায় শুণ্যের কোঠায় নেমে এসেছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এর নির্দেশে দেশব্যাপি রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে এ অভিযান শুরু করে প্রশাসন। আর এরই অংশ হিসেবে ঝিনাইদহ পুলিশ সুপার ট্রাফিক বিভাগকে সহযোগিতা করার জন্য সকল থানার ওসিকে বিশেষভাবে নির্দেশ প্রদান করেন। মোটর সাইকেলের মালিকরা রেজিস্ট্রেশন করার জন্য বিআরটিএ অফিসে ভিড় জমতে থাকে।

বিআরটিএর নির্ধারিত ব্যাংকে রীতিমত লাইন পড়ে যায় রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়ার জন্য। ঝিনাইদহ জেলা ট্রাফিক পরিদর্শক সালাহ উদ্দিন জানান, ইন্সপেক্টর জেনারেল’র নির্দেশে ঝিনাইদহ জেলা ট্রাফিক গত বছরের এপ্রিলে মাস থেকে শুরু করে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর অভিযান। রেঞ্জ ডি.আই.জি এবং পুলিশ সুপারের কঠোর অবস্থানের কারনে চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত ১৫ হাজার ৩’শ ৬৪ টি মোটরসাইকেল রেজিস্ট্রেশন বাবদ সরকারি কোষাগারে জমা হয়েছে ২৬ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৪’শ ৯৮ টাকা।

এ সাফল্য সাধারণ জনতার, যারা আইনের হাতকে শ্রদ্ধা করেছেন এবং ঝিনাইদহ জেলায় রেজিস্ট্রেশন বিহীন সাইকেলের সংখ্যা প্রায় শুন্যের কোটায় নামিয়ে এনেছেন।

জেলা ট্রাফিক পরিদর্শক আরো বলেন, এই অভিযানের ফলে একদিকে যেমন বিপুল অঙ্কের রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। অন্যদিকে মোটরসাইকেল চালনার ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে এসেছে। এছাড়া মোটর সাইকেলের মাধ্যমে যে সব অপরাধ সংঘটিত হতো সেটা অনেকাংশে কমে এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ