News Bangla 24 BD | ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪ - News Bangla 24 BD
News Head
 ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা শুক্রবারের বিশেষ আমলে বিপুল সওয়াব ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে স্যালো ইঞ্জিন চালিত যাত্রিবাহী আলম সাধু ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আমজাদ হোসেন (৫০) ও আমির হোসেন (৪৫) নামে ২ জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮ টার দিকে কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে দুর্ঘটনা ঘটে ।

নিহত আমজাদ হোসেন কোটচাদপুরের চাঁদপুর গ্রামের কেদার বিশ্বাসের ছেলে ও আমির হোসেন কালীগঞ্জের ঘীঘাটি গ্রামের বাবর আলীর ছেলে। আহতেদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।

কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিককে জানান, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কে পাতবিলা নামক স্থানে আজ সকাল ৮ টার দিকে যাত্রী বোঝায় একটি আলমসাধুর সাথে মিনি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ।

এতে ঘটনাস্থলে আমজাদ হোসেন নামের ১ জন নিহত হয়। আহত হয় অন্তত ৫ জন। আহতদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আহত আমীর হোসেনকে মৃত ঘোষনা করেন।

আহত ওপর ৪ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ