News Bangla 24 BD | সিলেটে মাদক অপরাধ দমনে কর্মশালা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা শুক্রবারের বিশেষ আমলে বিপুল সওয়াব ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

সিলেটে মাদক অপরাধ দমনে কর্মশালা অনুষ্ঠিত


সিলেটে মাদক অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ কর্মশালা অনুস্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ।
এসময় তিনি বলেন, মাদক সেবনকারীর চেয়ে মাদক ব্যবসায়ীরা বেশী অপরাধী। আইন যত কঠোর হবে মাদক অপরাধ ততই কমে আসবে। তাই আইনের ফাঁক দিয়ে যাতে অপরাধীরা বেরিয়ে আসতে না পারে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। তিনি বলেন, অপরাধী যেই হোক তাকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি প্রদানের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা প্রধান কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক পরিমল কুমার দেবের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক ওবায়দুল কবিরের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, রেঞ্জ ডিআইজি পিপিএম মো. মিজানুর রহমান, এসএমপি কমিশনার বিপিএম মো. কামরুল আহসান, সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সিলেটের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল, উপ পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী, পরিদর্শক মো. নজীব আলী, এমদাদ উল্লাহ।

এ বিভাগের অন্যান্য সংবাদ