News Bangla 24 BD | সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্ন ভোজ অ্যাড. মিসবাহর - News Bangla 24 BD
News Head
 ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা শুক্রবারের বিশেষ আমলে বিপুল সওয়াব ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্ন ভোজ অ্যাড. মিসবাহর


সিলেটে কর্মরত সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। শনিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন তিনি ও তার পরিবার।

এসময় সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে দেয়া বক্তব্যে তৃতীয় বারের মতো দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হওয়া এই নেতা বলেন, ‘তৃতীয় বারের মতো সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তৃণমূল পর্যায়ে কাজ করায় তিনি আমায় মূল্যায়ন করেছেন।’

সিলেটের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, ‘সাংবাদিকরা বিভিন্ন ইস্যুতে তাদের লেখনির মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়েছেন। তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছেন।এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আজকে তাদের সম্মানেই আমি ও আমার পরিবারের পক্ষ থেকে এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছি। এটি একটি সামাজিক অনুষ্ঠান। সামাজিক সম্পর্ক সুদৃড় করতে এমন আয়োজন বলেও উল্লেখ করেন তিনি।’

মধ্যাহ্ন ভোজে সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন। এসময় সেখানে অ্যাডভোকেট মিসবাহ সিরাজের স্ত্রী ফারজানা আক্তার কন্যাসহ সেখানে উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ