News Bangla 24 BD | বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ নিহত ৭ - News Bangla 24 BD
News Head
 আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা শুক্রবারের বিশেষ আমলে বিপুল সওয়াব ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী?

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ নিহত ৭


বগুড়ার শেরপুরের মহিপুর বাজার এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৬ জন।

শনিবার (১২ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৫ পুলিশ সদস্যসহ ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তবে নিহত ট্রাক চালকের পরিচয় জানা যায়নি।

তারা হলেন- শাহজাহান ফকির (৩৩), প্রণব রায় (৩২), আলমগীর হোসেন (৩৩), সোহেল (৩২), শামসুল হক (৩২) ও পুলিশের পরিচ্ছন্নকর্মী শ্যামল দত্ত (৪৫)। এদের মধ্যে শাহজাহান, আলমগীর ও শ্যামলসহ ৪ জন ঘটনাস্থলেই মারা যান।

বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে আমার সংবাদকে জানান, ‘কুড়িগ্রাম পুলিশ লাইন্সের কয়েকজন পুলিশ সদস্য একটি ভাড়া ট্রাকে (খুলনা মেট্রো-উ-১১-০০৯২) পোশাকসহ অন্যান্য মালামাল আনতে ঢাকায় যাচ্ছিলেন। শনিবার রাত ১টা ১০ মিনিটে ট্রাকটি বগুড়ার শেরপুরের মহিপুর বাজার এলাকায় পৌঁছে। এ সময় বগুড়াগামী সার বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-৪৭৪৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপারসহ ৪ জন নিহত এবং ৯ জন আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে আরও তিনজন মারা যান। বাকি আহত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, ‘নিহতদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য।’ দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানচলাচল বিঘ্নিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ