News Bangla 24 BD | আদালতের রায় লঙ্ঘনের দায়ে মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা - News Bangla 24 BD
News Head
 আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা শুক্রবারের বিশেষ আমলে বিপুল সওয়াব ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী?

আদালতের রায় লঙ্ঘনের দায়ে মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা


আদালতের রায় লঙ্ঘনের দায়ে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত ৮ নভেম্বর চট্টগ্রামের দ্বিতীয় শ্রম আদালতে মামলাটি দায়ের করেছেন দৈনিক মানবজমিন পত্রিকার সিলেটের ব্যুরো প্রধান সাংবাদিক এমএ রহিম। মামলা নং ৬৫/২০১৬। আদালতের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মফিজুল ইসলাম মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলায় অন্য আসামিরা হলেন দৈনিক মানবজমিনের সম্পাদক ও প্রকাশক মাহবুবা চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক কে এম আশরাফুল ইসলাম বাবর, নির্বাহী সম্পাদক শামীমুল হক, মহা ব্যবস্থাপক আনিসুর রহমান ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা নিজাম উদ্দিন।
মামলার অভিযোগে বলা হয়, সাংবাদিক এমএ রহিম ২০১০ সালের নভেম্বর মাসে চট্ট্রগ্রামের দ্বিতীয় শ্রম আদালতে আইআর ৩০/২০১০ নং মামলা করেন। ওই মামলার রায় ঘোষণা করা হয় গত ৪ অক্টোবর। আদালত রায়ের আদেশে সর্বশেষ ওয়েজ বোর্ড রোয়েদাদ অনুসারে আইনানুগ পাওনাদি ও সুবিধাদি প্রধানসহ এমএ রহিমকে সিলেট ব্যুরোতে স্বপদে বহাল রাখার নির্দেশ প্রদান করেন।
সাংবাদিক এমএ রহিম গত ১৮ অক্টোবর মানবজমিন কর্তৃপক্ষ বরাবরে রায়ের অনুলিপিসহ যোগদান পত্র প্রেরণ করেন। কিন্তু আসামিগন আদালতের রায় লঙ্ঘন করে এমএ রহিমকে অদ্যাবধি স্বপদে বহাল করেননি। পরিশোধ করছেন না পাওনা। এই অবস্থায় তিনি আদালতে ওই মামলাটি দায়ের করেন।
সাংবাদিক এমএ রহিমের পক্ষে আদালতে মামলাটি উপস্থাপন করেন এডভোকেট সুখময় চক্রবর্তী।

এ বিভাগের অন্যান্য সংবাদ