News Bangla 24 BD | সিলেট নগরীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু - News Bangla 24 BD
News Head
 হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা শুক্রবারের বিশেষ আমলে বিপুল সওয়াব ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ফুটবলের উন্নয়নে ব্রাজিল-আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৬

সিলেট নগরীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে নগরীর ভাতালিয়া এলাকায় মসজিদের সামনের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত সৌরভ (৭) ভাতালিয়ার হেলাল মিয়ার বাসার ভাড়াটে ইমরান আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর থেকে নিখোঁজ ছিল সৌরভ। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রাতে তার সন্ধানে এলাকায় মাইকিংও করা হয়েছিল। সোমবার সকালে মসজিদের সামনের পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তার মরদেহটি উদ্ধার করা হয়। সৌরভ সাতার জানত না, গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ