News Bangla 24 BD | ঝিনাইদহে বিএনপি’র মিছিলে পুলিশের বাঁধা - News Bangla 24 BD
News Head
 হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা শুক্রবারের বিশেষ আমলে বিপুল সওয়াব ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ফুটবলের উন্নয়নে ব্রাজিল-আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৬

ঝিনাইদহে বিএনপি’র মিছিলে পুলিশের বাঁধা


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বিএনপি’র মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ নভম্বের ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভার অনুমতি না দেয়ার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের অংশ হিসাবে ঝিনাইদহ জেলা বিএনপি এ কর্মসূচীর আয়োজন করে।

সোমবার সকাল ১১টায় কে.পি. বসু সড়কস্থ বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে পোস্ট অফিস মোড়ের নিকটে আসলে পুলিশ বাঁধা দেয়।

পুলিশি বাঁধায় মিছিলকারীরা সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশে করে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আক্তারুজ্জামান, এ্যাড.মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, সাজেদুর রহমান পপপু, শাহজাহান আলী, আশরাফুল ইসলাম পিন্টু, আহসান হাবিব রনক, রেজাউল ইসলাম, মিজানুর রহমান সুজন, মীর ফজলে এলাহী শিমুল, মোস্তাক আহমেদ, আবুল বাশার বাশি প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ