News Bangla 24 BD | ঝিনাইদহের শৈলকুপায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা শুক্রবারের বিশেষ আমলে বিপুল সওয়াব ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ফুটবলের উন্নয়নে ব্রাজিল-আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৬

ঝিনাইদহের শৈলকুপায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটি এবং উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খন্দকার বাবর, এলজিইডি উপজেলা প্রকৌশলী আব্দুল হান্নান, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু, শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসাসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও ইমামগণ। সভায় বাল্য বিবাহ রোধ, আত্মহত্যা, সন্ত্রাস ও নাশকতা বন্ধে বক্তারা মুল্যবান বক্তব্য প্রদান করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ