News Bangla 24 BD | বদরুলের বিরুদ্ধে চার্জশিট আদালতে গৃহীত - News Bangla 24 BD
News Head
 হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা শুক্রবারের বিশেষ আমলে বিপুল সওয়াব ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ফুটবলের উন্নয়নে ব্রাজিল-আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৬

বদরুলের বিরুদ্ধে চার্জশিট আদালতে গৃহীত


খাদিজা আক্তার নার্গিস হত্যা চেষ্টা মামলায় শাবি ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে দেয়া চার্জশিট আদালতে গৃহীত হয়েছে।
সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরাবন তহুরা মঙ্গলবার বদরুলের উপস্থিতিতে মামলার চার্জশিট গ্রহণ করেন।
আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করেন। মামলার পরবর্তী শুনানী আগামী ২৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপি’র এডিসি জেদান আল মুসা।

গত ৩ অক্টোবর এমসি কলেজের ক্যাম্পাসের পুকুরপাড়ে সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে (২২) চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম (২৪)।
এ ঘটনায় পরদিন খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামী করে শাহপরান থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-৮।
গত ২৩ অক্টোবর আদালত এ মামলার চার্জশিট ১৫ নভেম্বরের মধ্যে দাখিলের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আদালতের নির্দেশনার ১৫ দিন পর গত ৮ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়।
খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা ক্রমশ উন্নতি হচ্ছে বলে ডাক্তাররা জানিয়েছেন।
খাদিজার উপর হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বদরুলের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি ওঠে সর্বত্র। দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদের মুখে সরকারের উচ্চ মহল থেকেও বদরুলের দ্রুত শাস্তি নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়।
খাদিজার উপর হামলার পরপরই বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এমসি কলেজের শিক্ষার্থীরা। এরপর আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বদরুল।
হামলার পর খাদিজাকে উদ্ধার করে প্রথমে ওসমানী হাসপাতাল ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর ১৩ অক্টোবর খাদিজার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। খাদিজার অবস্থা এখন উন্নতির পথে। সরকারের পক্ষ থেকে খাদিজার চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ