আল্লাহ তাআলা বান্দাকে তাঁর সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে এ নামগুলোর আমল করার ব্যাপারে তাগিদ দিয়েছেন। আল্লাহর গুণবাচক সব নামের আমলে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। (اَلسَّمِيْعُ) ‘আস-সামিয়ু’ আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের একটি। যার অর্থ হলো- ‘শ্রবণকারী’
আল্লাহর গুণবাচক নাম (اَلسَّمِيْعُ) ‘আস-সামিয়ু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-
উচ্চারণ : ‘আস-সামিয়ু’
অর্থ : ‘শ্রবণকারী।’
আল্লাহর গুণবাচক নাম (اَلْمُذِلُّ)-এর আমল
ফজিলত
>> বৃহস্পতিবার চাশতের নামাজের পর আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক (اَلسَّمِيْعُ) ‘আস-সামিয়ু’ নামটি ৫০০ বার পাঠ করে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন।
>> অন্যত্র এসেছে, যে ব্যক্তি শুধু বৃহস্পতিবার নয় বরং প্রতিদিন চাশতের নামাজের পর আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক (اَلسَّمِيْعُ) ‘আস-সামিয়ু’ নামটি ১০০ বার পাঠ করবে। ওই ব্যক্তি যে দোয়া-ই করুক না কেন তা গৃহীত হবে; কিন্তু শর্ত হলো- এ তাসবিহ পাঠকালে মাঝে কোনো কথা বলা যাবে না।
পরিশেষে…
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে চাশতের নামাজের পরের এ তাসবিহ পাঠে মনের একান্ত চাওয়াগুলো পূরনের তাওফিক দান করুন। আমিন।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ 