News Bangla 24 BD | পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৩ডিসেম্বর - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৩ডিসেম্বর


দেশের আকাশে বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য শুক্রবার (২ ডিসেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জাকির আহমেদ।

সভায় যুগ্ম-সচিব জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৩৮ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। শুক্রবার (২ ডিসেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ১৩ ডিসেম্বর (১২ রবিউল আউয়াল) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী্‌ পালিত হবে।

আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র শাব্দিক অর্থ- মহানবীর (স.) জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হয়রত মুহম্মদ (স.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ এ দিনেই রাসুলে করীম (স.) ইন্তেকাল করেন। সেই হিসাবে আগামী ১৩ ডিসেম্বর হবে ১২ রবিউল আউয়াল।

মহানবী হযরত মুহম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। আরবের মরু প্রান্তরে শান্তির ধর্ম ইসলাম প্রচার শুরু করেন তিনি। তাঁর আবির্ভাব ও ইসলাম ধর্মের প্রচার সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করে। দীর্ঘ ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালই মহানবী (স.) মৃত্যুবরণ করেন। দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে সারা পৃথিবীর মুসলমানরা পালন করে থাকে। ঈদে মিলাদুন্নবীর দিনে মসজিদ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর দিন সাধারণ ছুটি

এ বিভাগের অন্যান্য সংবাদ