কাপাসিয়ায় ঐতিয্যবাহি ভলিবল খেলা অনুষ্ঠিত
নুরুল আমীন সিকদারঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দক্ষিণ গাঁও গ্রামে মরিয়ম ভিলেজ মাঠে গ্রাম বাংলার ঐতিয্যবাহি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে মরিয়ম ফাউন্ডেশন আয়োজনে আনোয়ারা সাঈদ স্মৃতি টুর্ণামেন্টে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারি ও বিসিবি ডাইরেক্টর নজিব আহমেদ।
এছাড়া বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় নেতা আঃ রশিদ সরকার, মরিয়ম গ্রুপের চেয়ারম্যান আলম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কও মিঠু, অ্যাড.মালেক ভূইয়া, শিক্ষক নেতা আশরাফুল আলম খান, শিক্ষক সিরাজউদ্দিন, টুর্নামেন্ট সভাপতি বাবু শুনিল, সদস্য সচিব হাফিজুল হক চেীধুরী আইয়ূব, কাপাসিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন দর্জি, প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জয়বাংলা জয়বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত ছিলো সহ¯্রাধিক দর্শনার্থী। জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলা উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নজিব আহমেদ বলেন, এই ধরনের খেলাধূলার আয়োজনে যুব সমাজ সাম্প্রদায়িকতা ও জঙ্গিতৎপরতা থেকে বিরত থাকবে।
উপজেলার মৈশন ভলিবল একদশ বনাম পেওরাট ভলিবল একাদশ খেলায় অংশগ্রহন করে। পরে বিখ্যাত বাউল শিল্পী মাছুমা সুলতানা ও তাঁর দল সঙ্গীত পরিবেশন করে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি 