সিলেটের ইজতেমার ময়দানে লাখো মুসল্লিরা এবাদতে মশগুল : আজ যারা বয়ান করলেন
ইজতেমার মাঠ থেকে জাবেদ এমরান: ইজতেমার প্রথমদিন আম বয়ানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সিলেট জেলা ইজতেমা। শুরুতে সকালে বয়ান করেন সুনামগঞ্জের মাওলানা আনোয়ার হোসেন। বাদ জোহর বয়ান করেন হবিগঞ্জের মাওলানা আব্দুল মতিন। বাদ আছর ঢাকার মোঃ নাছিম আহমদ এবং বাদ মাগরিব ঢাকার মাওলানা রবিউল ইসলাম।
এরই মাঝে সিলেট জেলার নানা প্রান্ত থেকে আসা মুসল্লিদের আগমনে ইজতেমা ময়দান ভরে গেছে। ইজতেমা শুরুর আগে মাঠে আসা দুই মুসল্লি বুধবার রাতে বার্ধক্যজনিত কারনে মারা যান। বৃহস্পতিবার জোহরের নামাজের পর তাদের জানাযার নাজায শেষে নিজ নিজ এলাকায় দাফন সম্পন্ন করার জন্য নিয়ে যাওয়া হয়। তার মধ্যে একজন টুকেরবাজার ও অন্যজন গোয়াইনঘাট বলে জানা যায়।
নিজ নিজ খিত্তায় সামিয়ানার নিচে বিছানাপত্র বিছিয়ে মুসল্লিরা রাতদিন অবস্থান করে দ্বীন ও আখেরাতের দাওয়াতের কাজ কি ভাবে করা যায় সে সম্পর্কে বয়ান শুনতে তিনদিন ময়দানে অবস্থানের জন্য জমায়েত হয়েছেন।
ইজতেমায় শামিল হতে এরই মধ্যে অট্রেলিয়া, মালয়েশিয়া, আরব আমিরাত, ভারত ও মুরক্ক থেকে প্রায় ৯৬ জন মুসল্লি ইজতেমা ময়দানে অবস্থান করছেন। ইজতেমা সূত্র বলে, বিদেশী মেহমান আরও বারবে। রয়েছে তাদের জন্য ভার্তি নিরাপত্তা ব্যবস্থা।
মাঠ পরিদর্শন করে দেখা যায়, আগত মুসল্লিদের প্রাথমিক চিকিৎসা দিতে কাজ করছে অসংখ্য ফ্রি মেডিকেল টিম। তার মধ্যে মাঠের পাশে বড় পরিসরে চিকিৎসাসেবা ও ঔষধ দিচ্ছে নর্থইস্ট মেডিকেল কলেজ। তারা তিন ভাগে তিনজন করে ২৪ঘন্টা সেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসা দিতে রয়েছেন ডা. শাহরিয়ার হোসেন খাঁন, ডা. জাহিদ হোসেন, ডা. তাহমিদ ইসলাম, ডা. জাকির হোসেন, ডা. আব্দুর রাজ্জাক, ডা. আব্দুর রহিম ও অন্যান্যরা। পাশাপাশি রয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ফ্রি চিকিৎসা কেন্দ্র। সেখানেও রয়েছেন চারজন ডাক্তার।
অনলাইন নিউজ পোর্টাল ‘সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম’ এর উদ্যোগে ও সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সার্বিক সহযোগিতায় রয়েছে আরেকটি ফ্রি মেডিকেল টিম। আছে সূর্যের হাঁসি ক্লিনিক। রেডক্রিসেন্ট। এছাড়াও এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর আদিল, শাহেদ, নাজমুল হুদা, জয়নুল হক ও জালালের তত্বাবধানে ডা. মঞ্জুর আহমদ সজিব, ডা. সামাদ দিয়ে যাচ্ছেন মুসল্লিদের চিকিৎসা সেবা। অগ্নিনির্বাপক কাজের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সেবামুলক আরও নানা প্রতিষ্ঠান।
মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তায় র্যাব পুলিশের সাথে রয়েছে অন্যান্য বাহিনীর সদস্যরা।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 