দেশগঠনে শিক্ষার পাশাপাশি খেলাধূলারও গুরুত্ব রয়েছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন দেশগঠনে শিক্ষার পাশাপাশি খেলাধূলারও গুরুত্ব রয়েছে। এর মাধ্যমে মানুষের মানসিকতা সুন্দর হয়। ব্যস্ততার কারণে সাংবাদিকদের চিত্তবিনোদন ও খেলাধূলার সুযোগ কম। সাংবাদিকদের জন্য কাউন্সিলর আজাদ-জেলা প্রেসক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট নিয়মিতভাবে চালু রাখা প্রয়োজন।
সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে ‘কাউন্সিলর আজাদ-জেলা প্রেসক্লাব বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতা’র ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার রাত সাড়ে ৮টায় নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ইনডোরে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল’র পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর এড. মো. আব্বাস উদ্দিন, ব্যাডমিন্টন আম্পায়ার জহর চৌধুরী বাবু।
এর আগে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, মুকিত রহমানী, শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আবদুল মুকিত, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি ও শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী ইকবাল মনসুর, মোহাম্মদ মহসীন, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খসরু, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, যুগান্তরের আলোকচিত্রী মামুন হাসান, সবুজ সিলেটের আলোকচিত্রী বিলকিস আক্তার সুমি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এ এইচ আরিফ, জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, পাঠাগার সম্পাদক কাইয়ূম উল্লাস, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম এ মালেক, সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য তুহিনুল হক তুহিন, নিবার্হী কমিটির সদস্য ইমরান আহমদ, নুরুল হক শিপু, প্রেসক্লাব সদস্য মির্জা সোহেল, মোস্তাফিজ রুমান, নাসির উদ্দিন, আলোকচিত্রী নূরুল ইসলাম, মঞ্জুর হোসেন খান, রায়হান উদ্দিন নয়ন, অমিতা সিনহা, সুব্রত দাস প্রমুখ।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 