News Bangla 24 BD | বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি কামনা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি কামনা


আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার সকাল ১১টায় এ মোনাজাত শুরু হয়। প্রায় ৩৬ মিনিটের এ মোনাজাত পরিচালনা করছেন দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ। এর আগে সকাল ৮টা ২০ মিনিটে হেদায়েতী বয়ান শুরু হয়।

হাজার হাজার মুসল্লি পায়ে হেঁটে ইজতেমা ময়দানে গিয়েছেন আখেরি মোনাজাতে অংশ নিতে। সেখানে ফজরের নামাজেও আশপাশের এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকে টঙ্গীর তুরাগ পানে লাখো মুসল্লিদের ঢল নামে।

তীব্র শীত উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে মুসল্লিরা এসেছেন তুরাগ তীরে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দান ছাড়া ও আশপাশের এলাকাজুড়ে মানুষের বাঁধভাঙা স্রোত নেমে আসে। সবার উদ্দেশ্য আখেরি মোনাজাতে অংশ নেয়া আর আল্লাহর নৈকট্য লাভ করা।

আজ ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। ২৩ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমার আসর।

গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ জানান, মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় ছয় হাজারের বেশি পুলিশ থাকবে। এ ছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে খিত্তায় খিত্তায় পুলিশ মোতায়েন রয়েছে। মোনজাতকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ