News Bangla 24 BD | আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমা - News Bangla 24 BD
News Head
 দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমা


দুনিয়া-আখেরাতের কল্যাণ, মুক্তি কামনা ও বিশ্ব শান্তির জন্য মহান আল্লাহ তায়ালার কাছে সাহায্যে চেয়ে শেষ হলো মুসলমানদের অন্যতম বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরের এই জমায়েতে লাখ লাখ মুসল্লি উপস্থিত হয়ে মোনাজাতে অংশ নেন। মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করতে আল্লাহর দরবারে রহমত প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তাদের অশ্রুভেজা কান্না আর আমিন, আমিন শব্দে কহর দরিয়া খ্যাত তুরাগ তীরে বিরাজ করে অন্যরকম ধর্মীয় আমেজ।

মোনাজাতে মাওলানা সাদ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দ্বীনের ওপর সবাই যেন চলতে পারে সে দোয়া করেন। এছাড়া দুনিয়ার সব বালা-মুসিবত থেকে মানুষকে হেফাজত করতে আল্লাহর কাছে সাহায্য চান। তার সঙ্গে দুহাত তুলে আমিন আল্লাহুম্ম আমিন ধ্বনি তুলে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত মুসল্লিরা। অশ্রুসিক্ত মুসল্লিরা নিজের গুনাহ মুক্তি চেয়ে মহান আল্লার কাছে ফরিয়াদ করেন।

এর আগে ভোর থেকে শুরু জয় দিক-নির্দেশনামূলক বয়ান। শীর্ষস্থানীয় অনেক আলেম ইসলামের পথে সঠিকভাবে চলার জন্য মুসল্লিদের উদ্দেশ্য বয়ান দেন। সকাল সাড়ে আটটার দিকে হেদায়েতি বয়ান শুরু করেন মাওলানা সাদ। বয়ান শেষে সকাল ১১টা ১০মিনিটে শুরু হয় দীর্ঘ প্রতীক্ষিত আখেরি মোনাজাত। মোনাজাত শুরুর সঙ্গে সঙ্গেই জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নীরবতা। যে যেখানে ছিলেন, সেখানেই দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন আল্লাহর দরবারে। কান্নায় বুক ভাসান মুসল্লিরা।

প্রায় ৩৪ মিনিটের মোনাজাতে মাওলানা সাদ প্রথম কয়েক মিনিট পবিত্র কোরআনে বর্ণিত দোয়ার আয়াতগুলো উচ্চারণ করেন। শেষের দিকে দোয়া করেন উর্দু ভাষায়। মুঠোফোন ও স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাদে দেশ-বিদেশের লাখো মানুষ একসঙ্গে হাত তোলেন দোয়ায় শরিক হন।

তাবলিগ জামাতের আয়োজনে মুসলমানদের অন্যতম এই বৃহত্তম সমাবেশের আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। আর রবিবার ভোরে শীতকে উপেক্ষা করে রাজধানী ও এর আশপাশের এলাকার লোকজন রওনা হয় ইজতেমা ময়দানের দিকে। সকাল সাড়ে আটটার আগেই ইজতেমা ময়দানসহ আশপাশ এলাকার সড়ক-মহাসড়ক, অলি-গলি ও খালি জায়গায় মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ইজতেমা এলাকা।

ইজতেমাস্থলে পৌঁছতে না পেরে অনেক মুসল্লি আখেরি মোনাজাতের জন্য খবরের কাগজ, পাটি, বস্তা ও পলিথিন বিছিয়ে কামাড়পাড়া সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং অলি-গলিসহ বিভিন্নস্থানে অবস্থান নেন। নানা বয়সী বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি নারীদেরও মোনাজাতে অংশ নিতে দেখা যায়। এমনকি বাসা-বাড়ি ও কারখানার ছাদ, নৌকা, বাসের ছাদ, ফুটওভার ব্রিজ-যে যেখানে পেরেছেন সেখানেই বসে দুই হাত তুলে মোনাজাতে অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তাবলিগ জামাতের উদ্যোগে বাংলাদেশে আয়োজিত ৫২তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফার আখেরি মোনাজাতে কয়েক লাখ মুসল্লি অংশ নেন। পাশাপাশি বিশ্বের ৯৫ দেশের কয়েক হাজার মেহমানও ইজতেমার এবারের পর্বে অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ