রাগীব আলীর কারাদন্ডে রাষ্ট্রপক্ষের সন্তোষ
সিলেটের কথিত দানবীর রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির ঘটনায় দায়েরকৃত মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার বিকেলে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর দেওয়া রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ ব্যক্ত করেন আদালতের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে এই রায় বিচার বিভাগের ইতিহাসে একটি জনগুরুত্বপূর্ণ রায়। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ্ট। বিচার বিভাগের স্বাধীনতা থাকায় এমন রায় হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে চারটি ধারায় মোট ১৪ বছর করে কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একইসাথে তাদেরকে চারটি ধারায় ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আদালত প্রত্যেককে ৪৬৬ ধারায় ৬ বছর ও ৪৬৮ ধারায় ৬ বছর করে কারাদণ্ড দিয়েছেন। এছাড়া ৪২০ ও ৪৭১ ধারায় প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সবমিলিয়ে ১৪ বছর করে প্রত্যেককে কারাদণ্ড দেওয়া হয়েছে।

টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 