News Bangla 24 BD | বিমান বাহিনীর বেকারিতে কাজ শুরু করেছে সেই ভ্যানচালক - News Bangla 24 BD
News Head
 নক আউট পর্বে ৪০ বছরের খরা কাটিয়ে জয় নিশ্চিত করেছে মেক্সিকো পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

বিমান বাহিনীর বেকারিতে কাজ শুরু করেছে সেই ভ্যানচালক


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যানে বহনকারী ইমাম শেখ (১৭) বাংলাদেশ বিমান বাহিনীর বেকারিতে অস্থায়ী ভিত্তিতে চাকরিতে যোগ দিয়েছে। বৃহস্পতিবার সকালে বিমান বাহিনীর যশোর ঘাঁটির ফ্যালকন বেকারিতে ‘সরবরাহকারী’ হিসেবে কাজ শুরু করেছে সে। ইমাম শেখ মাসিক বেতন পাবে ৭ হাজার ৯৮৪ টাকা।

ইমাম শেখ টুঙ্গিপাড়া উপজেলা সদরের সরদাপাড়া গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে।

ইমাম শেখ জানায়, মঙ্গলবার অস্থায়ী নিয়োগ পাওয়ার পর বৃহস্পতিবার সকালে সে বাংলাদেশ বিমান বাহিনীর বেকারিতে যোগদান করেছে। বেকারিতে তৈরি সামগ্রী বিমান বাহিনীর নিজস্ব দোকানগুলোয় সরবরাহ করবে সে। আপাতত অস্থায়ী ভিত্তিতে তার চাকরি হয়েছে।

বিমান বাহিনীর যশোর ঘাঁটির ফ্যালকন বেকারি ইনচার্জ ওয়ারেন্ট অফিসার আব্দুল হাই বলেন, বেকারিতে অস্থায়ী ভিত্তিতে ‘সরবরাহকারী’ হিসেবে চাকরি হয়েছে ইমামের। সে বৃহস্পতিবার চাকরিতে যোগদান করেছে। বেকারিতে উৎপাদিত পণ্য আমাদের ঘাঁটি ও শাহিন কলেজের ২৫/৩০টি দোকানে সে সরবরাহ করবে। চাকরির সার্কুলার ছাড়া বিমান বাহিনীতে স্থায়ী চাকরি হয় না। সার্কুলার হলে ঊর্ধতন কর্তৃপক্ষ তার চাকরি স্থায়ী করবে বলে শুনেছি।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় তার নাতি-নাতনি ও পরিবারের সদস্যদের নিয়ে ইমাম শেখের ভ্যানে চড়েন। এ সময় সংকোচে প্রধানমন্ত্রীর কাছে চাকরি চাইতে পারেনি ইমাম শেখ। মিডিয়ায় এ ব্যাপারে সংবাদ প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২৯ জানুয়ারি বিমান বাহিনীর কর্মকর্তারা তাকে টুঙ্গিপাড়া থেকে যশোর নিয়ে আসেন। ৩১ জানুয়ারি বিমান বাহিনীর বেকারিতে অস্থায়ী ভিত্তিতে তাকে নিয়োগ দেয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ