News Bangla 24 BD | চাঁদপুরে ছাত্রের পিঠের ওপর হাঁটার ঘটনায় মামলা - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

চাঁদপুরে ছাত্রের পিঠের ওপর হাঁটার ঘটনায় মামলা


চাঁদপুরে বিদ্যালয়ের ছাত্রদের পিঠের ওপর দিয়ে জুতা পায়ে উপজেলা চেয়ারম্যানের হেঁটে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে।

হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আলী আহমদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।বৃহস্পতিবার সকাল থেকে মামলার তদন্ত কার্যক্রম শুরু করেছে হাইমচর থানার পুলিশ ।

শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগ এনে হাইমচর থানায় শিশু আইনে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনকে আসামি করে এই মামলা করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন পাটোয়ারী, স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মনসুর আহমেদ ও আবুল বাশার।

মামলায় অভিযোগ করা হয়, গত ৩০ জানুয়ারি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে মানবসৃষ্ট পদ্মা সেতুর ওপর দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারীর জুতা পায়ে হেঁটে যাওয়া অমানবিক। আর এই কাজে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির ৩ সদস্যকে অভিযুক্ত করা হয়।

হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ