শ্রীপুরে পরীক্ষাকেন্দ্রে ছাত্রলীগের ক্যাম্প স্থাপন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার্থীদের তথ্য ও নিরাপদে যাতায়ত সেবা দানের লক্ষে প্রতি এস এস সি পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সেবাক্যাম্প স্থাপন করা হয়েছে। শ্রীপুর উপজেলা ছাত্রলীগ ক্যাম্প গুলো স্থাপন করেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জানায়,সকল পরীক্ষার্থীরা বাড়ী থেকে বের হয়ে নিরাপদে পরীক্ষা শেষে পুনরায় বাড়ী ফিরার অঙ্গীকার নিয়ে ছাত্রলীগ এ উদ্দ্যোগ নিয়েছে। জানা গেছে, এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের যৌন হয়রানি প্রতিরোধ, যাতায়াত সুবিধাসহ বিভিন্ন সুবিধা প্রদানের জন্য পরীক্ষা কেন্দ্রের সামনে এ ক্যাম্পগুলো পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য উন্মুক্ত থাকবে। এ ব্যাপারে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু জানান, শ্রীপুরের ছাত্রলীগ ছাত্রদের কল্যাণের জন্য সর্বদা দায়িত্বের সাথে কাজ করছে এবং করবে।

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক 