News Bangla 24 BD | কোটচাঁদপুরে বিদেশী অস্ত্র ও ৫শ পিচ ইয়াবাসহ গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

কোটচাঁদপুরে বিদেশী অস্ত্র ও ৫শ পিচ ইয়াবাসহ গ্রেফতার


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক স¤্রাট ও কোটচাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম পাঠান (৩৫) কে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৫শত পিচ ইয়াবাসহ আটক করেছে। ডিবি পুলিশের দাবী বৃহস্পতিবার সকালে তাকে উপজেলা শহরের আখ সেন্টার এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত রেজাউল ইসলাম পাঠান একই শহরের আদর্শপাড়ার মৃত মমিন মন্ডলের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মাহবুল করিম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে যে, কোটচাঁদপুর আখ সেন্টার এলাকায় মাদক ও অস্ত্র-বেচা কেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় পৌর সভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম পাঠানকে আটক করে।

এ সময় বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়। সে সময় তার দেহ তল্লাসী চালিয়ে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৫শত পিচ ইয়াবা উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, যে দীর্ঘদিন ধরে সে মাদক, অস্ত্র ও স্বর্ন কেনা-বেচার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে কোটচাদপুর থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে গেল বছর ২৬ জুন রাতে ঝিনাইদহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬-এর একটি দল রেজাউল দালালের বাসায় অভিযান চালিয়ে তার দুই সঙ্গিসহ তাকে গ্রেফতার করে।

এ সময় ওই বাসা থেকে ব্রাজিলের তৈরী ১টি অত্যাধনিক পিস্তল, ৪০ রাউ- গুলি, ৫টি হাসুয়া, ফেনসিডিল, ইয়াবা, নগদ টাকা ও পুলিশের পোশাক উদ্ধার করে র‌্যাব। এ ব্যাপারে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন যে যত বড় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। তার সাগরেদদেরকে আইনের আওতায় আনা হবে।

এর আগে অস্ত্র ও মাদকসহ গ্রেফতারের মাত্র ৩ মাসের মাথায় তার সাগরেদরা উচ্চ আদালত থেকে রেজাউল দালালকে জামিন করে এনে আবারো তারা অস্ত্র, মাদক ও স্বর্ণ চোরাচালান ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ