সাংবাদিক নিহতের প্রতিবাদে শাহজাদপুরে হরতাল চলছে
আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সাংবাদিক নিহতের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে আধাবেলা হরতাল চলছে। শাহজাদপুর উপজেলায় আজ শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডাকে উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগ। এই হরতালে সমর্থন জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা।
শনিবার সকাল থেকেই উপজেলা সদরের সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানা ও যান চলাচল বন্ধ রয়েছে। সরকারি অফিস, আদালত ও ব্যাংক বীমা খোলা থাকলেও জনসাধারণের উপস্থিতি কম রয়েছে। রিকশা, ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলও চলাচল করতে দেখা যাচ্ছে না।
হরতালে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পৌর এলাকার বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর ব্যক্তিগত শটগানের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দুপুরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় তার মৃতু হয়। সাংবাদিক আবদুল হাকিমের মৃত্যুর খবর শোনার পর তাঁর নানি উপজেলার মাদলা গ্রামের রোকেয়া বেগম (৯০) শুক্রবার রাত আটটার দিকে হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 