News Bangla 24 BD | টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৪ - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৪


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো ১৪ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইফতেখারুল জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি আলু ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ