News Bangla 24 BD | নাটোরে সড়ক দুর্ঘটনায় আ. লীগের ২ নেতা নিহত - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

নাটোরে সড়ক দুর্ঘটনায় আ. লীগের ২ নেতা নিহত


নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তারা স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা বলে জানা যায়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম জোড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- সিংড়া উপজেলার ৫ নম্বর চামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেনের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন বকুল (৪০) এবং বিলদহর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মধু মিয়া (৩৫)।

সিংড়া থানা পুলিশের উপ-পরিদর্শক আকতার হোসেন তাদের নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে ওই দুই আওয়ামী লীগ নেতা মোটরসাইকেল যোগে সিংড়া থেকে নন্দীগ্রাম যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম জোড়ব্রিজ এলাকায় একটি ট্রাকের ধাক্কায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে, তাদের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় এমপি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে আসেন। দুর্ঘটনায় দুই আওয়ামী লীগ নেতার মৃত্যুর খরবে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ