ঝিনাইদহে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে চিকিৎসকদের লোভী হিসেবে প্রশ্ন করায় মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি :
২০১৭ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে চিকিৎসকদের লোভী হিসেবে প্রশ্নপত্র করার প্রতিবাদে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচী পালন করেছে চিকিৎসকরা।
রোবিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার উদ্যোগে সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ঘন্টব্যাপী এই কর্মসূচীতে বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: দুলাল চক্রবর্তী, সিভিল সার্জন ডা: আব্দুল হালিম, ম্যাটস এর অধ্যক্ষ এ আর দাস, সদর হাসপাতালের সুপারেনটেনডেন্ট ডা: আইয়ুব আলী, বিএমএ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ডা: রাশেদ আল মামুন, সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা: এমদাদুল হক, মেডিসিন বিশেষজ্ঞ ডা: মোকাররম হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা: অপুর্ব কুমার সাহা, সহকারী অধ্যাপক (সার্জারী) জাহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার কুন্ডু, মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ ও ডা: মোয়াজ্জেম হোসেন।
সেসময় বক্তারা বলেন, চিকিৎসক একটি সম্মানী পেশা, এ পেশাকে নিয়ে কটাক্ষ করা করো কাছে কাম্য নয়। এ ধরনের প্রশ্নের প্রশ্নকর্তাসহ এর সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানায় চিকিৎসকরা।

টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার 