News Bangla 24 BD | সিলেট শহীদ মিনারে সুরঞ্জিতের মরদেহে শ্রদ্ধা - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

সিলেট শহীদ মিনারে সুরঞ্জিতের মরদেহে শ্রদ্ধা


বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সেখানে তাকে শেষশ্রদ্ধা জানাচ্ছে শত শত মানুষ।সেখানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনসহ সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত রয়েছেন অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান, সাংসদ মুহিবুর রহমান মানিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ।

আজ সোমবার বেলা ১১টার একটু আগেই তার মরদেহবাহী হেলিকপ্টারটি সেখানে পৌঁছায়।

সকাল নয়টার পর হেলিকপ্টারে করে সাবেক মন্ত্রী ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ ঢাকা থেকে সিলেটের উদ্দেশে পাঠানো হয়। সেখান থেকে তার মরদেহ সুনামগঞ্জে নেওয়ার কথা। নির্বাচনী এলাকায় (দিরাই-শাল্লা) নেওয়ার পর বিকেলে শেষকৃত্য হবে।

পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে অসুস্থ বোধ করছিলেন সুরঞ্জিত। গত শুক্রবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল ভোররাত ৪টা ২৪ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সকালে লাশ জিগাতলার নিজ বাসভবনে নেয়ার পর সেখানে এক দফা শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে লাশ নেয়া হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। সেখানে রাজনীতিবিদদের পাশাপাশি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ