News Bangla 24 BD | হরিণাকুন্ডুতে কৃষি অফিসের আয়োজনে মাঠ দিবস পালিত - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

হরিণাকুন্ডুতে কৃষি অফিসের আয়োজনে মাঠ দিবস পালিত


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বারি সরিষা-১৪ এর মাঠ দিবস পালিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলার পৌর ব্লকের পার্বতীপুর আমের চারা এলাকায় অনুষ্ঠিত বারি সরিষা মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

উপজেলা কৃষি অফিসার মুহম্মদ আরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা মৃণাল কান্তি মল্লিক, বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন বাবর, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র খাইরুল ইসলামসহ পৌর এলাকার কৃষক প্রতিনিধিসহ প্রচুর সংখ্যক কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় রাজস্ব খাতের অর্থের আওতায় ২০১৬-২০১৭ বছরের মাঠ দিবসে বারী সরিষা-১৪ এর সফল ভুক্তভোগী প্রদর্শনী ভুক্ত চাষী রইচ উদ্দিন বারি সরিষা-১৪ চাষে সফলতা লাভ করায় কৃষকদেরকে এ চাষে উদ্বুদ্ধ করণের উপর এ মাঠ দিবসের আয়োজন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে প্রদর্শনী ভুক্ত চাষী রইচ উদ্দিন বারি সরিষা চাষে তার লাভ জনক সফলতা উল্লেখ করে কৃষকদেরকে এ চাষে এগিয়ে আসার আহবান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ