News Bangla 24 BD | সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নিহত - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নিহত


রাজধানীর ওয়ারী থানার টিকাটুলী মোড়ে সড়ক দুর্ঘটনায় মো. গোলাম হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক ছিলেন। এ ঘটনায় এক নারীসহ দুইজন আহত হয়েছেন।

আহতরা হলেন জালাল উদ্দিন (৫৬) ও শাহিদা বেগম (৪০)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আজ মঙ্গলবার সকালে টিকাটুলী মোড়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপরে উঠে যায়। এতে গোলাম হোসেন ও দুইজন গুরুতর আহত হয়। পরে ট্রাফিক কনেস্টেবল মফিজ তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ব্যাংক কর্মকর্তা গোলাম হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ