News Bangla 24 BD | মেয়র হালিমুলের গাড়িচালক গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় পৌর মেয়র হালিমুল হকের পর তাঁর গাড়িচালক শাহিন আলমকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাতে পৌর শহর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম আজ মঙ্গলবার সকালে বলেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে শাহিনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আজ আদালতে পাঠানো হবে।

শাহজাদপুরে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম।

পুলিশ বলছে, শটগানের গুলিতে সাংবাদিক আবদুল হাকিম নিহত হয়েছেন।

অভিযোগ রয়েছে, হালিমুল শটগান থেকে গুলি ছুড়েছিলেন।

আবদুল হাকিম নিহত হওয়ার ঘটনায় তাঁর স্ত্রীর দায়ের করা মামলায় গত রোববার রাতে ঢাকা থেকে গ্রেফতার হন মেয়র হালিমুল। গতকাল তাঁকে কারাগারে পাঠিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম।

হালিমুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আজ এ বিষয়ে শুনানি করবেন আদালত।

এ বিভাগের অন্যান্য সংবাদ