News Bangla 24 BD | নারায়ণগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চার শ্রমিক নিহত - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

নারায়ণগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চার শ্রমিক নিহত


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় শ্রমিক।

বুধবার ভোররাতে উপজেলার আষাড়িয়ার চর এলাকার এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের জানান, ট্রাকটি একটি প্যাকেজিং কারখানার কার্টন বহন করছিল। ট্রাকের উপরে ছিলেন দশজন শ্রমিক। আষাড়িয়ার চর এলাকার চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও দুইজন।

ওসি জানান, আহত শ্রমিকদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ