News Bangla 24 BD | সিলেটে জেলা প্রশাসনের কর্মচারিদের হামলায় দুদক কর্মকর্তা আহত - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

সিলেটে জেলা প্রশাসনের কর্মচারিদের হামলায় দুদক কর্মকর্তা আহত


সিলেটে জেলা প্রশাসনের কর্মচারিদের হামলায় মেছবাহ উদ্দিন নামের দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তা আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ে ঘুষ গ্রহণের অভিযোগে এক কর্মচারীকে আটকের সময় তার সহকর্মীরা সংঘবদ্ধ হয়ে দুদক কর্মকর্তাদের ওপর হামলা চালায়।
জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ঘুষ গ্রহণের অভিযোগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলার ৩০৭ নম্বর রুমে ব্যবসা বাণিজ্য শাখার অফিস সহকারি আজিজুর রহমানকে আটক করতে যান দুদক কর্মকর্তারা। তখন অন্যান্য কর্মচারিদের সাথে বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা দুদক কর্মকর্তাদের কাছ থেকে আটক আজিজুরকে ছিনিয়েও নেন। এসময় মেছবাহ উদ্দিনের মাথায় আঘাত লেগে আহত হন।
পরে কর্মচারিরা তাদের জেলা প্রশাসক কার্যালয়ের নিচ তলার ফটক বন্ধ করে তাদের অবরুদ্ধ করে রাখেন। ঘটনার সমাধানে দুদক কর্তৃপক্ষের সাথে জেলা প্রশাসনের ও কর্মচারিদের রুদ্ধদ্বার বৈঠক চলছে বলে জানা গেছে।
দুদক কর্মকর্তাদের দাবি তাদের কাছে আজিজুর রহমানের বিরুদ্ধে ঘুষগ্রহণের অভিযোগ রয়েছে। তার কাছে ঘুষের টাকাও পাওয়া গেছে। তবে কর্মচারিরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা আন্দোলন করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ