শ্রীমঙ্গলের দুইটি গ্রামে বিদ্যুতায়ন, সংযোগ পেল ২৩৫ পরিবার
পংকজ কুমার নাগ,
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গলের ভূনবীর ও মির্জাপুর ইউনিয়নের দুইটি গ্রাম অাজ বিদ্যুতের অালোয় অালোকিত হল । হাসি ফুটল এই দু’টি গ্রামের ২৩৫ টি পরিবারের মানুষের মুখে । অাজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভূনবীর ইউনিয়নের জীবনগঞ্জ বাজারে অায়োজিত এক অনুষ্ঠানে সাবেক চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মো.অাব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে অানুষ্ঠানিক ভাবে সুইচ টিপে ইসলামপাড়া ও পাহাড়তলি গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন ।
এ সময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শিবু লাল বসু, পৌর অাওয়ামী লীগের সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, সৈয়দ মনসুরুল হক, বেলায়েত হোসেন, বদরুজ্জামান সেলিম প্রমুখ ।
পল্লীবিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) শ্যামল চন্দ্র ঘোষ জানান, ভুনবীরে ২.৯০৪ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মান করে ১৭০ টি পরিবার ও মির্জাপুরে ১.০৩৩ কিলোমিটার লাইন নির্মান করে ৬৫ টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে । এতে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির মোট ব্যয় হয়েছে ৬০ লাখ টাকা ।

টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা 