News Bangla 24 BD | ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেলে ১৩ জনের - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেলে ১৩ জনের


ফরিদপুরের নগরকান্দায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৩ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও অন্তত ১৩ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যেহ ১২ জনই হানিফ পরিবহনের ওই বাসের যাত্রী। অপরজন কভার্ডভ্যানের চালক বলে ফায়ার সার্ভিসের ফরিদপুর স্টেশনের সহকারী পরিচালক এবিএম মমতাজ উদ্দিন আহমেদ জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস শুক্রবার রাত ৯টায় নড়াইল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করে। গজারিয়া এলাকায় পৌঁছালে একটি গ্যাস সিলিন্ডারভর্তি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই কয়েকজন প্রাণ হারান। যাত্রীদের বেশিরভাগই নড়াইল জেলার। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, সংঘর্ষের পর হানিফ পরিবহনের সামনের চাকা পাংচার হয়ে যায়। বাসের যাত্রী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোলা গ্রামের বাসিন্দা পনু মোল্লা জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর তিনি আর কিছু বলতে পারেন না।

পনু মোল্লা এখন লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। বাকিদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

নগরকান্দা থানার ওসি মো. নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ