News Bangla 24 BD | নাটোরে ট্রাকের ধাক্কায় নিহত ২ - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি ট্রাক অপর ট্রাককে ধাক্কা দিলে দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শনিবার ভোর পাঁচ​টার দিকে উপজেলার আইড়মারি সেতু এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে আইড়মারি সেতুর কাছে মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে কয়েকজন আরোহীকে নামাচ্ছিল। এ সময় অপর একটি ট্রাক পেছন থেকে এসে ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের দুই আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত হন উভয় ট্রাকের সাত আরোহী। আহত ব্যক্তিদের বনপাড়া, নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার হারোয়া গ্রামের আবদুল হাকিমের ছেলে শহীদ হোসেন (৪০) ও টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার চরতেঁতুলিয়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে ফুলচাঁদ আলী (৩৮)। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ