News Bangla 24 BD | নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে প্রাণ গেলো ১১ জনের - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে প্রাণ গেলো ১১ জনের


নরসিংদীর বেলাবো উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১১জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাসান মিয়া (৪০), তার স্ত্রী হালিমা (২৫), ছেলে ইফান (৮), শ্যালিকা ঝুমা (১৬) এবং তাদের আত্মীয় মানিক (৪৫), মাছিয়া (৩৫), হিরা (৩৫), আমেনা বেগম (৩২), জান্নাত বেগম (৩৫), অন্তর (১০) ও নাজমুল (১০)। তাদের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর গ্রামে। পারিবারিক অনুষ্ঠান ও ফাল্গুন উপলক্ষে স্থানীয় মেলায় যোগ দিতে তারা ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলেন।

ভৌরব হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি বাসের সঙ্গে কিশোরগঞ্জগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা ১১ জনের মৃত্যু হয়। বাসের চালক পালিয়ে গেছে। তবে বাসটি আটক করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ