ময়মনসিংহে বাস চাপায় দম্পতি নিহত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাস চাপায় এক দম্পতি নিহত হয়েছেন।
ময়মনসিংহের ভালুকায় শনিবার রাত ৯টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো.ইমরান (৫৫) ও তার স্ত্রী কুলসুম (৪৫)। এরা হবির বাড়ি গ্রামের বাসিন্দা।
ভালুকা থানার ওসি মামুন অর রশিদ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সীডস্টোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে একটি বাস ওই দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইমরান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কুলসুমের মৃত্যু হয়।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 