News Bangla 24 BD | চট্টগ্রামে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

চট্টগ্রামে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১


চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শনিবার ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ইয়াসিন নিহত হয়েছেন। এই সংঘর্ষে আহত অবস্থায় হারুনুর রশিদ নামে কলেজের বিএসএস পাস কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্রকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে ওই সংঘর্ষ হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ইয়াসিন ও আহত হারুনুর রশিদ একসময় চট্টগ্রাম নগর ছাত্রলীগের উপগণশিক্ষা–বিষয়ক সম্পাদক আবদুল আহাদের অনুসারী ছিলেন। সম্প্রতি আহাদের পক্ষ ত্যাগ করেন ইয়াসিন। এ নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে শনিবার রিয়াজ উদ্দিন বাজারে দুই পক্ষের সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ইয়াসিন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেল সোয়া চারটার দিকে ইয়াসিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন বলেন, এ ঘটনায় হারুনুর রশিদকে আটক করে পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ