News Bangla 24 BD | লাউয়াছড়া বন ও মণিপুরি তাঁতশিল্প পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

লাউয়াছড়া বন ও মণিপুরি তাঁতশিল্প পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত


বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেছেন, লাউয়াছড়া বন শুধু বাংলাদেশের সম্পদ নয়, বরং সারা বিশ্বের সম্পদ। এই বন রক্ষার জন্য অামেরিকার পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। মার্কিন রাষ্ট্রদূত রবিবার সকালে লাউয়াছড়া জাতীয় পার্ক পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন। পরে তিনি লাউয়াছড়া বনের বাঘমারায় যান এবং সেখানে ক্রেল প্রজেক্টের মাধ্যমে স্থানীয় জনগনের বিকল্প কর্মসংস্থান কার্যক্রম দেখেন ও মহিলা পেট্রোলিং গ্রপের সাথে মতবিনিময় করেন। তিনি মহিলাদের বন রক্ষা কার্যক্রম দেখে মুগ্ধ হন এবং সন্তোষ প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন- ইউএসএঅাইডি’র কান্ট্রি ডিরেক্টর জেনিনা জেরুজেলস্কি, ক্রেল প্রজেক্টের চিফ অব পার্টি জন ডর, ডেপুটি চিফ অব পার্টি অাবু মোস্তাফা কামাল উদ্দিন, বন সংরক্ষক অাব্দুল লতিফ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, সিএনঅারএস’র নির্বাহি পরিচালক মোখলেসুর রহমান, বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, ক্রেল প্রজেক্টের রিজিওনাল কো- অর্ডিনেটর মাজহারুল ইসলাম জাহাঙ্গীর,লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন মানিক প্রমুখ। পরে মার্কিন রাষ্ট্রদূত অাজ বিকেলে শ্রীমঙ্গলের মনিপুরি পাড়ায় যান এবং মনিপুরি তাঁতশিল্প পরিদর্শন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ